ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙামাটিতে অটোরিকশা উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নাছিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ড্রাইভারসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে উপজেলার মোস্তফা কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকা থেকে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড মাস্টার পাড়া আসার পথে মোস্তুফা কলোনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা পাহাড়ি ঢালে নামার সময় ঘুমন্ত অবস্থায় যাত্রী নাসিমা বেগম অটোরিকশা থেকে পড়ে যেতে দেখে চালক মো. হালিম (৪০) তাকে ধরার চেষ্টা করলে স্টিয়ারিং থেকে হাত সরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশা চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়।

আরও পড়ুন : মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশা থেকে পড়ে গিয়ে ১ নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা