ছবি-সংগৃহীত
সারাদেশ

মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

ট্রলারের মাঝি মোহাম্মদ জিহাদ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারীঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে।

সকাল ৯টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক পাশে থাকা এমভি মায়মুনা নামে একটি জাহাজ এসে আমাদের ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে।

ওসি আরও বলেন, জিডিতে ট্রলার মাঝি জিহাদ উল্লেখ করেন, ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা