সারাদেশ

সিএনজি চাপায় ইমামের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নৈরাজ্যের বিরুদ্ধে সচেতনতার আহ্বান

নিহত আব্দুল মতিন (৬৭) জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে জেলার সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিহত আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল সহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা