সারাদেশ

পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর স্ত্রী-সন্তান

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর বসতবাড়িতে ডাকাতি, লুটপাট ও প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে দিবালোকে এসব ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করায় প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর স্ত্রী-সন্তান। দেশে ফিরতে পারছেন না মালয়েশিয়া প্রবাসী মিষ্টার খান।

আরও পড়ুন : সম্পর্ক বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র

মাদারগঞ্জের গাবের গ্রামের মিষ্টার খানের স্ত্রী শিরিনা বেগম আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার স্বামী গত ১৬ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। তার একমাত্র পুত্রকে নিয়ে স্থানীয় বালিজুড়ি বাজারে ভাড়া বাসায় থাকতেন তিনি। চর সুখনগরী গ্রামের মৃত শাহার উদ্দিনের পুত্র সুদের কারবারি সাফুল মিয়া প্রবাসীর স্ত্রী শিরিনাকে অনৈতিক সম্পর্ক স্থাপন ও স্বামীর পাঠানো টাকা তার কাছে জমা রাখতে বলেন। এতে রাজি না হওয়ায় ওই প্রবাসীর বাসায় ডাকাতি করায় সাফুল মিয়া। এরপর প্রবাসীর স্ত্রী-সন্তানের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।

এসব ঘটনায় থানায় মামলা হলে হামলাকারী সন্ত্রাসীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠে। গত তিনমাস ধরে গৃহবধূ শিরিনা বেগম নিজ উপজেলা ছেড়ে অন্য উপজেলায় এবং একমাত্র পুত্র সন্তানকে জেলার বাইরে পাঠিয়ে পলাতক জীবন যাপন করছেন। স্ত্রী-সন্তানের এমন দুর্দিনেও সন্ত্রাসীদের ভয়ে দেশে ফিরতে পারছেন না প্রবাসী মিষ্টার খান।

আরও পড়ুন : আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

সংবাদ সম্মেলনে শিরিনা বেগম আরো অভিযোগ করেন, তিন মাস ধরে পালিয়ে বেড়ালেও গত ৫ জুন পুত্রসহ তার নামে চুরির সাজানো মামলা দিয়েছে প্রভাবশালীরা।

স্বামী-সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরা এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন শিরিনা বেগমসহ পরিবারের সদস্যরা।

আরও পড়ুন : বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে

সংবাদ সম্মেলনে শিরিনার চাচা আকবর আলী খান ও হায়দার আলী খান উপস্থিত ছিলেন।

লিখিতভাবে জানালে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা