ছবি: সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন : আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ

বৃহস্পতিবার (৮ জুন) এ রায় ঘোষণা করেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. জহির (৩২) কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার বাবার নাম মো. ইউসুফ।

আরও পড়ুন : মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং থেকে মো. জহিরকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।

আরও পড়ুন : নোয়াখালীতে নতুন ট্রেন

মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি মো. জহিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। মামলাটিতে বিচারিক প্রক্রিয়ায় ৭ জন সাক্ষ্য দেয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা