প্রতীকী ছবি
সারাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

সান নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুই ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন: টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন মিম

এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)।

বুধবার (৭ জুন) ভোরে উপজেলার না‌জিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়‌টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আরও দুজনের ‍মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা