সারাদেশ

ক্লাসে অসুস্থ হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে ক্লাস চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মূল্যস্ফীতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মঙ্গলবার (৬ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা আক্তার ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী। সে তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

আরও পড়ুন : হাইতিতে বন্যা-ভূমিধসে নিহত ৪২

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, ক্লাস চলাকালে হাবিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে বমি করে। পরে শিক্ষকরা দ্রুত তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে এক ছাত্রী মারা গেছে বলে শুনেছি। কী কারণে তার মৃত্যু হয়েছে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

আরও পড়ুন : ভারত থেকে এলো পেঁয়াজ

কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, যতটুকু শুনেছি মেয়েটি দীর্ঘসময় খালি পেটে ছিল। এরপর তালের শাস খেয়েছে। সাধারণত খালি পেটে লিচু কিংবা তালের শাস জাতীয় কোনো খাবার খেলে সমস্যা হতে পারে। তার ক্ষেত্রেও এমনটা হতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা