সারাদেশ

মুক্তিযোদ্ধার মেয়েকে আহতের ঘটনায় গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে বীরমুুক্তিযোদ্ধার মেয়ে গোলাপী খাতুনকে (২৮) পিটিয়ে আহতের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

গ্রেফতাররা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লার মৃত ফজর মোন্নার ছেলে মিনহাজুল (৬০) ও তার ছেলে জুয়েল (৩০)। এর আগে শনিবার রাতে আহত গোলাপী খাতুন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

প্রসঙ্গত, শনিবার বিকেল ৫টার দিকে চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লায় জমিজমা বিরোধের জেরে বসতবাড়িতে পুরুষ মানুষ না থাকার সুবাদে পূর্ব পরিকল্পিতভাবে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিতভাবে গোলাপীর উপর হামলা চালায়। এ সময় তিনি আহত হন। কেড়ে নেওয়া হয় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের মালা। পরে তার শ্লীলনতা হানি ঘটায় তারা। একই সঙ্গে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এ সময় স্থানীয়রা আহত গোলাপীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তি চকদৌলতপুর সৌদিপাড়া মহল্লার আলাউদ্দিনের স্ত্রী ও মরহুম বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিনের মেয়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা