প্রতীকী ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে চালকের লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের এক মোটরসাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জুন) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগপাড়া এলাকার একটি পাহাড়ি ঝোঁপ থেকে গলিত মরদেহটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

স্থানীয়দের সূত্রে, নিহত ওমর ফারুক (২১) গত ৪‌ দিন যাবৎ সে নিখোঁজ ছিলো। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। পরিবারের একমাত্র উপার্জনের ব্যাক্তি ছিলো। সে তবলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ২নং ওয়ার্ড মোল্লাবাজার এলাকার স্থানীয় বাসিন্দা হা‌ফিজ উ‌দ্দি‌নের ছে‌লে।

নিহতের মামা জানান, বুধবার (৩১ জুন) বিকেলের দিকে দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর তিনি আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে দাবী করে তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবী করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা