সারাদেশ

মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক বীর মুক্তিযোদ্ধাদের বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবার আদালতে মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

আরও পড়ুন : আগামীতেও রাজস্ব বাড়বে

ভুক্তভোগীরা হলেন, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের ডারার পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৯৫) ও তার ছেলে মৃত মুক্তিযোদ্ধা আব্দুল গফফার। তাঁরা উপজেলার একমাত্র মুক্তিযোদ্ধা পরিবার। যারা পিতা-পুত্র মিলে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অ‌ভিযুক্তরা একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মাইনুল ইসলাম, মাহবুল ইসলাম, মুকুল মিয়া, মৃত আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল আজিজ, খলিলুর রহমান, বক্তার আলীর ছেলে আব্দুল হাই, হাফিজুর রহমান, সাহেব আলীর ছেলে মিনহাজুল ইসলাম গং। মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল ও টিনের বেড়া ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ তা‌দের বিরু‌দ্ধে।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী মৌজার জেএল নম্বর ১০৫, সিএস খতিয়ান নম্বর ১৪২২ সিএস ১৯৯৮, ১৯৯৯ ও ২০০০ দাগে ৩৪ শতক জমির মধ্যে পাঁচ শতক জমি ১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক'র স্ত্রী জহুরা বিবি কেনেন। তখন থেকেই প্রায় ৪৯ ধ‌রে ওই মুক্তিযোদ্ধা পরিবার জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ অভিযুক্তরা জায়গা‌টি সরকা‌রি ব‌লে দা‌বি ও বাড়ির সীমানা বেড়া ভাঙচুর করে বড় বড় আম, জাম, নারিকেল ও সুপারি গাছ কেটে দখলের চেষ্টা করে। এতে ভুক্ত‌ভোগী মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয়রা বাঁধা দেয়। প‌রে তারা নানান হুম‌কি দি‌য়ে চ‌লে যায়। গত ২২ মে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছোট ছেলে দেলোয়ার হোসেন দুলু পরিবারের পক্ষে বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

মামলার বাদী দেলোয়ার হোসেন দুলু বলেন, আমরা মু‌ক্তি‌যোদ্ধার প‌রিবার। আমার বাপ ভাই মু‌ক্তি‌যু‌দ্ধে অংশগ্রহণ ক‌রে‌ছে। তার পরও কিছু দুর্বৃত্ব আমাদের প‌রিবারের উপর নির্যাতন ও হামলা ক‌রে আস‌ছে। আদাল‌তে মামলা ক‌রে‌ছি তবুও তারা আমাদের জ‌মি দখ‌লের চেষ্টা ক‌রে আস‌ছে। আমরা অ‌নেকটা আশংকায় র‌য়ে‌ছি।

বাদীর আইনজীবী এ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস বলেন, উলিপুর সিনিয়র সহকারী জজ আদালত বিবাদীগণকে গত ২৫ মে তারিখ থেকে সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাইবার নোটিশ দিলে তারা এখনো তার জবাব দেন নাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা