ছবি-সংগৃহীত
সারাদেশ

বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই বিশ্ববিদ্যালয়ছাত্র। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আরও পড়ুন : কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

শুক্রবার (২ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে কাছে জেগে ওঠা চর থেকে নদীতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সব্যসাচী সৌম্য দাশ (২৯)। তিনি রাজধানীর তেজগাঁও এলাকার সরোজ দাশের ছেলে।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিখোঁজ অপর যুবক হলেন নুরুল হক নাফিউ (২৪)। তিনি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে। তারা দুজনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামেন। এসময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন নাফিউ ও সব্যসাচী। তবে বাকি তিনজন অক্ষত আছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে সব্যসাচীর মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজের সন্ধানে অভিযান চলছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল মতিন বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা