প্রতীকী ছবি
সারাদেশ

রাজবাড়ীতে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর সদর উপজেলায় নানির সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নবজাতকের মৃতদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর স্কুলের পাশের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইসমাইল (৩)। সে জেলার কালুখালী উপজেলার মদাপুর গ্রামের রুবেলের ছেলে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশনের সহকারী পরিচালক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : দ.আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

তিনি জানান, ইসমাইল তার নানাবাড়িতে বেড়াতে এসে নানির সঙ্গে সিলিমপুর স্কুলের পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। হঠাৎ ইসমাইল নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। ওই সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পে‌য়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু‌টি‌কে উদ্ধার করেন। প‌রে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা