প্রতীকী ছবি
সারাদেশ

দ.আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাসির হোসেন (৩২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : গোসল করতে নেমে যুবক নিখোঁজ

মঙ্গলবার (৩০ মে) রাতে আফ্রিকার নাটালেজুলু নংগমা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসির হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের নুরু মাতাব্বরের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসা ও চাকরির উদ্দেশ্যে এক যুগ আগে নাসির হোসেন ও তার দুই ভাই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে নাটালেজুলু নংগমা শহরে দোকান ঘর ভাড়া নিয়ে নাসির ব্যবসা শুরু করেন। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী জানান, তারা তিন ভাই দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। এদের মধ্যে বড়জন আবুল হোসেন গত বছর স্ট্রোকে আফ্রিকায় মারা যান। সন্ত্রাসীদের গুলিতে নাসির মারা গেছেন। তার মরদেহ শনিবার দেশে আসবে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা