ছবি-সংগৃহীত
সারাদেশ

লরিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পুবাইল থানায় তেলবাহী লরিচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাসচাপায় ভাইবোনসহ নিহত ৩

শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ লরিটি আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানার জালকাটা গ্রামের উজির আলী ফকিরের ছেলে জলিল হোসেন (৬৪) ও জলিলের ছেলে মো. শহীদ (১৪)। তারা গাজীপুরের পুবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন।

আরও পড়ুন : অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আটক লরির চালক শ্রী সুজন মাল্লা (৩৫) জামালপুরের মাদারগঞ্জ থানার বীর ভাটিয়ানী থানার মৃত চাম্পা মাল্লার ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোর এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ জানায়, প্রতিবন্ধী ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করতেন বাবা জলিল হোসেন। শুক্রবার বিকেলে পুবাইলের মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় ভিক্ষা করছিলেন তারা। এ সময় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে আসা একটি তেলবাহী লরি প্রতিবন্ধী শহীদ ও জলিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পুবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন কুমার কুন্ড বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা