সারাদেশ

নোয়াখালীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কুমিল্লায় দুই জনের মৃত্যুদণ্ড

গ্রেফতারকৃতরা হলো, উপজেরার নরোত্তমপুর গ্রামের ফজল দারোগা বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেল মো.হারুন (৩৮) নকু সর্দার বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো.জহির আহম্মদ (৩৫) ও উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়ির মৃত অজি উল্যার দেলোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী কুসুম বেগম (৪৫) একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আজাদ হোসেন (২৫)।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে দুটি পৃথম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান ও নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

র‍্যাব ও পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বুধবার (২৪ মে) র‍্যাব উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল মিয়ার পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হারুন ও জহিরকে ৯ কেজি গাঁজা এবং দুটি বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক কারবারি কুসুম, দেলোয়ার ও আজাদাকে ১হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা