সারাদেশ

প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ডা. আসাদুজ্জামান রিপন বলেছেন, এই সরকার জনগণের বিরুদ্ধের সরকার। জনগণের বিরুদ্ধে যারা যাবে তারাই সেনশনে বা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। এই সরকার, অবৈধ সরকার। অবৈধ সরকার'কে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সোন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে এ দেশের জনগণ। বিএনপি পুলিশ বাহিনী দিয়ে দমিয়ে রাখা যাবেনা। সরকারকে পদত্যাগ করতে হবে।

এই অবৈধ সরকারকে, প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধিনে, নির্বাচন করতে হবে বলে দাবী করেন তিনি।

শনিবার (২০মে) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে সদর উপজেলা বিএনপির পার্টি অফিস সংলগ্ন সড়কে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবীতে জেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা গুলো বলেন।

বর্তমান সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, মিথ্যা মামলা, নির্বিচারে নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশি হয়রানীর প্রতিবাদ এবং ১০ দফার দাবীতে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মোমহিউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শাহজাহান খান, এ কে এম ইরাদত হোসেন মানু, আলী আজগর রিপন মল্লিক, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, গজারিয়া উপজেলার আহবায়ক সিদ্দিকুর রহমান ফরিদ, সিরাজদীখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মো: মোহাম্মদ আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মানিক, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেল ছাত্রদলের আহবায়ক আবুল হাসেম প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা