সারাদেশ
কালবৈশাখী ঝড়ে 

গাছচাপায় যুবলীগ নেতার মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় সুজন (৩০) নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপরজন ফরিদ (২৬) কে ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলা, নিহত ৪

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টায় উপজেলা আমবাড়িয়া বাজারে। নিহত সুজন আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে। সে দুরমুঠ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানায়, কালবৈশাখী ঝড়ের সময় প্রবল বাতাসে পুরাতন বটগাছ উপড়ে আমবাড়িয়া বাজারের দোকানের উপর আছরে পড়ে। এতে ঘটনাস্থলেই সুজন নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ফরিদকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও জামালপুর ও ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কেটে উদ্ধার কাজ চালাচ্ছে। ঝড়ের পর থেকে ২ঘন্টা ধরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা