ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)। শারমিন ও রুমান ভাই বোন। মরিয়ম তাদের চাচাতো বোন। শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান, মরিয়ম সোহেলের ছোট ভাই রুবেলের সন্তান।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পুকুর পাড়ে এক সঙ্গে খেলছিল তারা। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে শারমিনের মরদেহ ভাসতে দেখে বাকি দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে কলাপারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : তীব্র গরমে ৩ জনের মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা