ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে মোখার প্রভাব শুরু 

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

আরও পড়ুন : সুন্দরবনের নদ-নদীর পানি বেড়েছে

শুক্রবার (১২ মে ) সকাল থেকেই কক্সবাজারের আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। বেলা ১১ টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে কক্সবাজারের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও একটু বেশি। সময় গড়ানোর সাথে সাথে বাতাস বাড়ছে।

আরও পড়ুন : সেন্টমার্টিন ছাড়ছে মানুষ

রামুর বাসিন্দা কফিল উদ্দিন বলেন, সকাল থেকে আকাশ মেঘলা। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান জানান, মোখা কক্সবাজার উপকূলের কাছাকাছি রয়েছে। সাগর কিছুটা উত্তাল হয়েছে। মোখার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং বাতাসের তীব্রতা বাড়বে। ফলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ে বসতিগুলো ঝুঁকিতে পড়বে।

আরও পড়ুন : সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

তিনি আরও জানান, সিডর ছাড়া গত ১৫ বছরে কক্সবাজারে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। এবার মোখা কক্সবাজার অভিমুখী হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। মোখার প্রভাব বিবেচনায় নিয়ে আগে থেকেই পাহাড় ও রোহিঙ্গা ক্যাম্পের প্রতি সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, মোখা মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর ১২ টা থেকে সেন্টমার্টিনের অবস্থার পরিবর্তন হতে শুরু করে। স্থানীয়রা অনেকেই ট্রলারে করে নিরাপদ স্থানের খোঁজে টেকনাফে আশ্রয় নিতে শুরু করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা