প্রতীকী ছবি
সারাদেশ

তীব্র গরমে ৩ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: সুনামগঞ্জে তীব্র গরমে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) পৃথক স্থান থেকে স্বজনরা তাদের ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

নিহতরা হলেন- ছাতক উপজেলার সাদারাই গ্রামের শামসুল হকের ছেলে মনজুর রহমান (৪০), দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের জলসী গ্রামের আজির উদ্দিন (৬৫) ও শান্তিগঞ্জ উপজেলা দুর্গাপুর গ্রামের নূর আলমের স্ত্রী রাফিয়া বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন জনই কৃষক-কৃষাণী ছিলেন। দিনে রোদের মধ্যে তারা নিজ নিজ কৃষি জমিতে কাজ করছিলেন। তিন জনই কাজ করা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. রাজীব চক্রবর্তী বলেন, প্রচণ্ড গরমের কারণে তাদের কার্ডিয়াক অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যেত। কিন্তু নিহতের স্বজনরা ময়নাতদন্ত করতে রাজি নন।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা