অভিযোগ
সারাদেশ

ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে চোখ বেঁধে অমানবিক নির্যাতন করার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন : ইমরান খানের গ্রেফতার অবৈধ

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তবে পুলিশ সুপার বলছেন, প্রশাসনিক কারণে ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রত্যাহারের অর্ডারে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কারণ মানে অনেক কিছু বোঝায়। এছাড়াও অভিযুক্ত আর চারজন পুলিশের বিরুদ্ধে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে থানায় ধরে নিয়ে গিয়ে ২ হাতে পেছন থেকে হাতকড়া পরিয়ে এবং চোখে কাপড় দিয়ে ২ চোখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হাত ভেঙ্গে ফেলা হয়।

এ ঘটনায় গত বুধবার (১০ মে) দুপুরে জেলা দায়রা জজ আদালতে ওসি কামাল হোসেন সহ পাঁচজন পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করে।

আরও পড়ুন : বাড়তি দামে বিক্রি হলেই অ্যাকশন

তাৎক্ষনিকভাবে জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ শুনানি শেষে বিষয়টি আমলে নিয়ে একজন নিবার্হী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিল করার জন্য সিভিল সার্জনকে এবং বিভাগীয় মামলা রুজু করার জন্য পুলিশ সুপারকে আদেশ দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা