সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসিব (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিএনপি দেশ ধ্বংস করে দেবে

সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর হাসিব ওই এলাকার মো. আসাদ দেওয়ানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মোটর দিয়ে বাড়ির পুকুরের পানি সেচ দিচ্ছিলেন হাসিব। দুপুরের দিকে পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। এসময় পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক হাসিবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা