সারাদেশ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন : বিএনপি দেশ ধ্বংস করে দেবে

গ্রেফতার মো. হারুনকে (৪০) উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মোহাম্মদ অজিউল্লার ছেলে।

রোববার (৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুনের নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ ১৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতার এড়াতে এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা