সারাদেশ

ইলিশা-১ গ্যাস কূপের ২য় স্তরের টেস্টিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের গ্যাস কূপের দ্বিতীয় স্তরের টেস্টিং কার্যক্রম শুরু করেছে বাপেক্স। রবিবার (৭ মে) ভোর রাতে আগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে দ্বিতীয় স্তরের কার্যক্রম শুরু হয়। এর আগে শুক্রবার (৫ মে) প্রথম স্তরের সকল টেস্টিং সম্পন্ন করা হয়েছে।

বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাসপ্রোম এই গ্যস অনুসন্ধানে কাজ করছে। নতুন এই কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। ১৮০ থেকে দুইশ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে ধারনা করা হচ্ছে।

তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আরও ৭২ ঘন্টা টেস্টিং চালাবে বাপেক্স এবং এই কূপে মজুদের সঠিক তথ্য পেতে তৃতীয় স্তরে টেস্টিং কার্যক্রম শেষে জানা যাবে।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, এখন টৈস্টিং চলছে, মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় টেস্টিং এর প্রথম স্তরে গ্যাসের সন্ধান মেলে। যা প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত। এবার দ্বিতীয় স্তরের ৩ হাজার ২৭৫ মিটার গভীরতায় টেস্টিং কার্যক্রম চলছে এখানে গ্যাসের প্রেশার খুবই ভালো রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ও ভূ-তাত্বিক বিশ্লেষণে ভোলায় আরও ৫টি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে ২টি, ভোলা নর্থ ক্ষেত্রে ২টি এবং ইলিশায় একটি কূপ খনন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা