প্রতীকী ছবি
সারাদেশ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরে ট্রেনে কাটা পড়ে সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে বাদেচান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতে মৃতদেহ উদ্ধার করেছে।

নিহত সোহাগ সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের জমশেদ আলীর ছেলে। সে একটি দোকানে কর্মচারীর কাজ করতো।

জামালপুর জিআরপি থানার এস আই আব্দুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসা জামালপুর অভিমুখে আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয় সোহাগ। তবে কি কারনে ট্রেনে কাটায় মৃত্যু হয়েছে তার সঠিক কারন জানা যায়নি।

তিনি আরো বলেন, নিহত সোহাগের পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনে জেলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা