ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুর্লভ রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোমবার (৮ মে) ভোরে কিশোরগঞ্জ উপজেলার টেংগনমারী খোকারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্লভ রায় জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা বারুইপাড়া এলাকার দীপক রায়ের ছেলে।

আরও পড়ুন : ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য ভোর ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে সৈয়দপুরের উদ্দেশে রওয়ানা হন দুর্লভ। পথে টেংগনমারী খোকার বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে জলঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুর্লভ।

আরও পড়ুন : ট্রাকসহ ভেঙে গেল সেতু

ওসি ফিরোজ কবীর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা