ছবি: সংগৃহীত
সারাদেশ

২ কিশোরীর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ইয়াছমিনের (১৫) ও ইমা (১৬) নামের ২ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ৩৭ দিন জেলে ছিলাম

বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১ টায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।

আরও পড়ুন : রাজধানীর ১৬ স্থানে অস্থায়ী পশুর হাট

নিহত ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আর ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর আজ সকাল ৯ টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুল ছাত্রী ইয়াছমিনের (১৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর প্রায় দেড় ঘণ্টা পর বেলা ১১ টার দিকে স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করা হয়।

আরও পড়ুন : আমরা যুদ্ধ বন্ধে ব্যর্থ

নিহতদের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে করতে নামে। তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।

পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা