সারাদেশ

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫

সান নিউজ ডেস্ক : গাজীপুরের কাশিমপুরে একটি কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

সোমবার (০১ মে ) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২০ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল, ও আলমগীর (৩০)।

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন যারা- তৌসিফ (৩২),আরিফ (২২),আবুল হোসেন (৩৫),রাকিব (৪০),রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসের কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুর একটি গার্মেন্টসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা