সারাদেশ

মুন্সীগঞ্জে মহান মে দিবস পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ শ্লোগানে মহান মে দিবস- ২০২৩ পালিত হয়েছে।

সোমবার (১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। এতে শ্রমিকের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান মুখরিত হয়।

পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়ক, পতাকা একাত্তর চত্বর এলাকা পদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রেলিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, জেলা কল-কারখানা অধিদপ্তরের উপ-পরিদর্শক সোমা রায়, জেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা শ্রমিকলীগের আহবায়ক মো. আক্কাস আলী প্রমুখ।

এছাড়াও জেলার কর্মরত সরকার, বেসরকারি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা