প্রতীকী ছবি
সারাদেশ

পাবনায় বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি : পাবনার পৃথক দুই উপজেলায় বজ্রপাতে এক এইচএসসি শিক্ষার্থী ও এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে জেলার আটঘরিয়া ও আমিনপুরে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহারা হলেন, আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামানিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) এবং আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮)। এনামুল পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিল।

আরও পড়ুন : সাত নারী ছিনতাইকারী আটক

আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল বলেন, এনামুল হক বিকেল ৪টার দিকে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আমিন বলেন, কৃষক মনিরুজ্জামান বিকেলে বাড়ির পাশে মাঠের কাজ করা অবস্থায় বৃষ্টিপাত শুরু হয়। পরে বৃষ্টির মধ্যেই তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা