সারাদেশ

ভালুকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় ইউটার্ণ নেয়ার সময় বাসের ধাক্কায় মানিক ও দিলীপ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: ফের রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবার শিল্প পুলিশ কার্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে ও দিলীপ একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি বাস ঘটনাস্থলে এসে ইউটার্ণ নিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি দ্রুত গতির মোটরসাইকেল এসে বাসের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো একজনকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা