সারাদেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে মানিক (৩০) ও একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে দিলীপ।

আরও পড়ুন : তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয় এলাকায় এসে আবারও ময়মনসিংহে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিল। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন : বিশ্বে একদিনে ৪ শতাধিক মৃত্যু

ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা