ফাইল ছবি
সারাদেশ

একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব

এদের মধ্যে সাতক্ষীরায় দুজন, চাঁপাইনাববগঞ্জে দুজন, মেহেরপুরে একজন, যশোরে একজন, রাজবাড়ীতে একজন, কিশোরগঞ্জে একজন ও ঝিনাইদহে একজন।

সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলায় পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন- কলারোয়া উপজেলার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪)।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

যশোর: শার্শা উপজেলায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাট এলাকার মাঠে কাজ করার বজ্রপাতে শহিদুল ইসলাম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আজিজুল মিয়া (৪৫) নামে এক শ্রমিক।

ঝিনাইদহ: সদর উপজেলার বুরাপাড়া মাঠে বজ্রপাতে সুজন মীর (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা