সারাদেশ

রক্তদানে সুফফা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এহছানুল হক, ময়মনসিংহ: ‘প্রাণের টানে রক্তদান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে অরাজনৈতিক, সামাজিক ও জনসচেতনতা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে গত বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে কুরআন তেলাওয়াত, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হাবিবুর রহমানের সঞ্চালনায় মোঃ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব আল্লামা আব্দুল হক, রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের উপদেষ্টা কবি মোঃ আলী ইউসুফ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দ্বিতীয়তম রক্ত দাতা ও রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন, মাহদী হাসান আপন, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, ঘাগড়া বাড়েরা কলেজের অধ্যক্ষ মোছাঃ শামীমা আক্তার সুমিসহ সারা বাংলাদেশ থেকে শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিতি ছিলেন।

উল্লেখ্য যে, বিগত দুবছরে প্রায় ১৮ শত ৭০ ব্যাগের মত রক্ত বিনামূল্যে সারাদেশে দিয়েছে রক্ত দানে সুফফা ফাউন্ডেশন এবং বিগত দুবছর বিনামূল্যে ৩ হাজার ২ শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে সংগঠনটি।এছাড়াও ৬০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রক্ত দানে সুফফা ফাউন্ডেশন।

এ বিষয়ে রক্ত দানে সুফফা ফাউন্ডেশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন বলেন, অনুষ্ঠানে আমরা রক্তদানে সুফফা ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ১২টি সংগঠন ও সুফফার সকল স্বেচ্ছাসেবককে সম্মাননা স্বারক তুলে দিয়েছি। প্রাণের টানে সুফফা ফাউন্ডেশনের এ রক্তদান কর্মসূচি অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা