সারাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু 

স্টাফ রিপোর্টার : দীর্ঘ নয় মাস ২২ দিন পর পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু করা হয়। তবে বেশ কিছু নির্দেশনা মেনে মোটরসাইকেল চালকদের পদ্মা সেতু পার হতে হচ্ছে।

আরও পড়ুন: ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

মোটরসাইকেল চালাতে হচ্চে মূল সেতুর সার্ভিস লেন দিয়ে। বাইকারদের যে ৭ টি নির্দেশনা দেওয়া হয়েছে।

১. পদ্মা সেতুর উভয় পাশে নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার করতে হবে।

২. মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে।

৩. কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।

৪.ওভারটেকও করা যাবে না।

৫.চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।

৬. কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না ও ৭.চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে চড়তে পারবে।

মোটরসাইকেল চালকরা জানান, সরকার নতুন করে আবার পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি দিয়েছে তাতেই তারা অনেক খুশি। সকল নিদের্শনা মেনেই মোটরসাইকেল নিয়ে তারা পদ্মা পারি দিতে চান।

আরও পড়ুন: বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

উল্লেখ্য, গত বছর ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিন বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হয়। ২৬ জুন এক নোটিশের পরিপেক্ষিতে ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা