ছবি : সংগৃহিত
সারাদেশ

মহালছড়িতে অগ্নি নির্বাপণ মহড়া

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক যৌথ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বকশীগঞ্জে কার্ড বিতরণে অনিয়ম

সোমবার (১৭ এপ্রিল) মহালছড়ি সেনাজোন ও বাজার সেচ্ছাসেবক কমিটির সমন্বয়ে মাইসছড়ি বাজারে এই যৌথ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

মহালছড়ি জোনের বিজিতলা আর্মি ক্যাম্পের অগ্নি নির্বাপক দল জনসাধারনের সচেতনতা তৈরি জন্য যৌথভাবে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপণ এবং অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহার ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

এছাড়াও, এই মহড়ায় স্থানীয়দের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

আরও পড়ুন : গাইবান্ধায় মাকে শ্বাসরোধে হত্যা

মহড়ায় মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক এবং বিজিতলা সাবজোন কমান্ডার মেজর মেহেদী হাসান সরকার, পিএসসি মাইসছড়ি বাজারের সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যে কোন জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, মাইসছড়ি বাজার এই উপজেলার একটি বৃহত্তর ও ব্যস্ততম বাজার হওয়ায় এর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ৫-৮ ঘণ্টা লোডশেডিং

এসময় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস খাগড়াছড়ির প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই জনসচেতনামূলক উদ্যোগে মাইসছড়ি বাজারে ব্যবসায়ীসহ সকল জনসাধারণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা