ছবি: সংগৃহীত
অপরাধ

মহালছড়িতে ইয়াবাসহ আটক ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ৬৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

শুক্রবার (২২ মার্চ) রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার টাউন হলের পেছন থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে মহালছড়ি থানা পুলিশ।

আটকরা হলেন- উপজেলার নার্সারী পাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান কবির (২৯) ও উপজেলা পরিষদ কোয়াটার এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে মো. আলতাফ হোসেন (৪০)।

আরও পড়ুন: চকবাজারে জুতার কারখানায় আগুন

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর সান নিউজকে বলেন, এ জেলায় মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধসহ সকল অপরাধ কর্মকাণ্ড দমনের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশের প্রতিটি ইউনিটের দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ির সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা