ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে আগুনে ১১ বসতঘর ভস্মীভূত

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।

আরও পড়ুন : রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ আগুন

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের জলিল শিকদারের ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিমিষেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : শনিবার ফিরতি টিকিট বিক্রি শুরু

এ অগ্নিকাণ্ডে আনোয়ার শিকদারের নগদ ৬ লাখ টাকা, ২ টি বসতঘরসহ ৩ টি ঘর, রব শিকদারের ২ টি ঘর, জলিল শিকদারের ২ টি ঘর, মিন্টু শিকদারের ২ টি ঘর, সুজাত শিকদারের ২ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ টি পরিবারের ১১ টি ঘর, দামি মালামাল, কবুতর, হাঁস-মুরগি পুড়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য অনুযায়ী প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : দেশের ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ

সময় মতো পানি সরবরাহ করতে পারায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা