ছবি-সংগৃহীত
সারাদেশ

পাবনায় স্বামীকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় পরকীয়ার জেরে আলহাজ্ব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : জামালপুরে পহেলা বৈশাখ উদযাপন

শুক্রবার (১৪ এপ্রিল) আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে এ ঘটনা ঘটে।

পেশায় কৃষক নিহত আলহাজ্ব হোসেন জুমাইখিরি গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়া নিয়ে অনেকদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিন্তু শুক্রবার সকালে আলহাজ্বকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আলহাজ্ব ঘরের বাইরে বের হলে তাকে গলা কেটে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, নিহতের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক ইসমাইল হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে আলহাজ্বকে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সুরাইয়া ও তার প্রেমিক প্রতিবেশি যুবক ইসমাইলকে আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা