সারাদেশ

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : দেশের মানুষ ভুল করে না

শুক্রবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, র‍্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়, পরে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর বসবাস। এখানে রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, আচার, ব্যবহার। পাহাড়ের সংস্কৃতি ও পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তারই নেতৃত্বে সকলে মিলে মিশে সম্প্রীতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি-ধর্ম-বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বিভিন্ন মতাদর্শ থাকলেও তা যেন দেশের মঙ্গল ও উন্নয়ন হয়, সেটিতে সচেষ্ট থাকার আহবান জানান তিনি। এসময় সকলকে পাহাড়ের ঐহিত্যবাহী সামাজিক প্রধান উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নবর্ষের শুভেচ্ছা জানান তিনি।

এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সর্বস্হরের মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা