সারাদেশ

বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের উপর আওয়ামী লীগ নেত্রীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে বুধবার দুপুরে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক নাদিম।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম দলীয় পদলাভের পর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলে শাহীনা বেগম সাংবাদিক নাদিমের উপর ক্ষিপ্ত হন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নাদিম পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বকশীগঞ্জ মধ্যবাজারে এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেত্রী শাহীনা বেগমের নির্দেশে যুবলীগ নামধারী শামীম, স্বপন, শেখ ফরিদ, হেলালসহ একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক মারপিটে আহত হলে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন : মাটিরাঙায় বৈসু উৎসবের শোভাযাত্রা অনুষ্ঠিত

হামলায় অভিযুক্ত যুবলীগ নেতা শামীম মুঠোফোনে বলেন, নাদিম বিভিন্ন সময় আমাদের দলীয় লোকদের বিরুদ্ধে নিউজ করেছে। সে আমার বন্ধু, তাকে এসব করতে অনেক নিষেধ করেছি। তবে আক্রমণের অভিযোগ তিনি অস্বীকার করেন।

এবিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমসহ নামোল্লেখপূর্বক ৫ জন ও অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে সাংবাদিক নাদিম লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম মুঠোফোনে বলেন, আমি এখানে আওয়ামী লীগের সর্বোচ্চ ব্যক্তি। কিন্ত আমার বিরুদ্ধে নাদিম নানাকিছু লেখালিখি করছে। তবে তাকে মারধরের ঘটনার সাথে তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেন।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলার ঘটনায় জামালপুর প্রেসক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আটক দাবি করেন। অন্যথায় কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা