ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

জেলা প্রতিনিধি : গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ‘বাহুবলীর’ অস্ত্র দিয়ে ডাকাতি, গ্রেফতার ১

বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

ফিরোজ আলম জানান, মিরাজ শেখ ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে চরপদ্মবিলা যাচ্ছিলেন। এ সময় ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হতে গেলে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ইজিবাইকটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিরাজ শেখ মারা যান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা