ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত চার্জার ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নারীর পেটের ভিতর ৭২ পুঁটলি ইয়াবা

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার মহাদীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ভ্যানচালক মোকলেছুর রহমান (৫০) ও কিশোরগাড়ি গ্রামের আলম মিয়ার ছেলে রেজওয়ান ইসলাম (১৬)।

আরও পড়ুন : সরিষাবাড়ীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যানে করে বাড়ি ফিরছিলেন আহত রেজভিন ও নিহত রেজওয়ান। ঘটনাস্থলে পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা মহানগর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হবে।আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাসটি আটক করা করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা