সারাদেশ

নারীর পেটের ভিতর ৭২ পুঁটলি ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে এক নারীর পেট থেকে ৩ হাজার ২৪০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন : সরিষাবাড়ীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

গ্রেফতার সীমা আক্তার (২২) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাহ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একজন নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালী সদর উপজেলায় আসছে। এমন খবরের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে জেলার বেগমগঞ্জের হাজী পাড়া এলাকায় অভিযান চালানা হয়।

অভিযানে উপজেলার লাইফ কেয়ার হসপিটাল সংলগ্ন হাজী পাড়া থেকে মাদক কারবারি সীমা আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পেটে ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি পুঁটলি ইয়াবা তার পেট থেকে উদ্ধার করা হয়। প্রতি পুঁটলিতে ৪৫পিস করে ৩ হাজার ২৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় তার পেট থেকে। সে বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত।

আরও পড়ুন : পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

সহকারী পরিচালক মো. আবদুল হামিদ আরো জানান, এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় সীমাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা