৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি
জাতীয়

৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি

সান নিউজ ডেস্ক : আগামী তিন দিন পর সারাদেশে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি জেলার মৃদু তাপপ্রবাহ থাকলেও শুক্রবার থেকে সেটা উঠে গেছে। সেই সঙ্গে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন পর বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

শনিবার (২৩ জুলাই) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ছাড়া দেশের অন্য সব জায়গার তাপমাত্রা আরও কম। যেহেতু তাপমাত্রা কমেছে সেহেতু তাপপ্রবাহের পূর্বাভাস উঠে গেছে।

তিনি আরও বলেন, তাপপ্রবাহ কমার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা (তিন দিন) দেশে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে। তবে এর পরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব চীনের

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা