লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে
জাতীয়

লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

সান নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয়ে সরকারঘোষিত এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হয়েছিল। তবে সারাদেশে এর চেয়েও বেশি সময় লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এ সমস্যা সমাধানে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আরও পড়ুন : বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

শুক্রবার (২২ জুলাই) ঢাকার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘আমি বলছি যে, এক সপ্তাহ দেখবো। কোনো কোনো জায়গায় এক ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটা ফিডার বন্ধ করলাম, সেখান থেকে বিদ্যুৎ আসতে আসতে দুই-তিন ঘণ্টা লেগে যাচ্ছে। কোনো কোনো এলাকায় চার ঘণ্টাও হয়েছে। আমার নিজের এলাকাতেও হয়েছে। এগুলো দেখার জন্য এক সপ্তাহ সময় নিয়েছি।’

তিনি বলেন, ‘এক সপ্তাহ সময় নিয়ে আমরা দেখছি, কতটুকু লোডশেডিং করা দরকার। কীভাবে এটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসা যায়। ১০ দিন হলে পরে ধীরে ধীরে ঠিক করে নিয়ে আসবো, পরিস্থিতি উন্নতির দিকে যাবে।’

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে যে ডিজেল আমদানি করা হয়, তার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। সেই ১০ ভাগ ডিজেল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার না করায় প্রতিদিন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ডিজেল সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা কতটা ফলপ্রসূ হচ্ছে, তা অঙ্ক কষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এক হাজার মেগাওয়াট বন্ধ করলাম, ডিজেল সেভ করলাম, এতে পরিস্থিতিটা কী হলো? যদি লোডশেডিং না করতাম ইকনোমিক্যালি আমাদের কতটা পক্ষে আসতো, আর লোডশেডিং করে কতটুকু লোকসান হলো। বিষয়টি আমি এক সপ্তাহ দেখতে চাচ্ছিলাম। ওই ক্যালকুলেশনের মধ্যে আছি, না হলে করবো না।’

আরও পড়ুন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহের রেজাল্ট পেলে পরে নেক্সট সপ্তাহে আরেকটা প্ল্যান করবো। শিডিউলটা ঠিক করবো। টাইমিং ঠিক রাখতে পারছি কি না, দেখবো।

শহরে আমরা পারছি, গ্রামে পারছি না। কোনো কোনো গ্রামে তিন, চার, পাঁচ ঘণ্টাও হয়ে যাচ্ছে। ওখানে আমরা কী পদক্ষেপ নেবো, এক সপ্তাহ পরে চিন্তাভাবনা করবো।’

ভিআইপি এলাকায় কম লোডশেডিং দেওয়া হচ্ছে, এমন অভিযোগ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো ভিআইপি বা অ-ভিআইপি এলাকা নির্দিষ্ট করা নেই। একটা ফিডার বন্ধ করলে ওখানে ভিআইপি পারসন যাদেরকে বলি, তারাও আছেন, সাধারণও আছেন। ভিআইপিদের বিদ্যুৎ যায় না, এমন কিছু না।

আরও পড়ুন : এডিসি লাবনীর আত্মহত্যার নেপথ্যে

তবে কূটনৈতিকপাড়া থেকে বিষয়টি বিবেচনার একটি অনুরোধ আমার কাছে এসেছে। ডিপ্লোম্যাটিক জোন থেকে অনুরোধ করা হয়েছে যেন একটু খেয়াল রাখা হয়। তারা কিন্তু বলেনি, লোডশেডিং বন্ধ করে দিতে হবে। তারা লক্ষ্য রাখতে বলেছেন। বিষয়টি আমরা লক্ষ্য রাখছি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা