ছবি: সংগৃহীত
সারাদেশ

রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই

রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে নিজ বাড়ি থেকে ৪০০ গজ দূরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. মনিরুল ইসলাম (৪৫) সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।

আরও পড়ুন : পোড়া টাকা নিয়ে যা করবেন

সূত্র থেকে জানা যায়, মনিরুল ইসলাম রাতে ইংলিশ মোড় থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। তিনি বাড়ির কাছাকাছি এলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামার পরই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, দুর্বৃত্তরা চাকু দিয়ে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। প্রথমে রাস্তার পাশ থেকে ককটেল মেরে সাইকেল থেকে ফেলে দেয় মনিরুলকে।

এরপর রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে। উদ্ধারের সময় তার একটি হাত বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, হত্যাকণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে। কে বা কারা ও কী কারণে হত্যা করেছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এছাড়া অপরাধীদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা