সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

আরও পড়ুন : বান্দরবানে গুলিবিদ্ধ ৮ মরদেহ হস্তান্তর

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পৌর শহরের চরনিখলা এলাকায় শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় মারেফাতুল উলুম এতিম খানা হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার করবেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. হারুন-অর-রশিদ, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হোসেন মন্ডল, সাজাহান জয়পুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সহ-সভাপতি এডভোকেট সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদসহ ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা