ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টরচাপায় দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক আল আমিন (১৪) ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪)।

আল আমিন উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে এবং আপন চন্দ্র দাস ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে।

আরও পড়ুন : নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে একটি ইটবোঝাই ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গাড়িচাপায় রিকশা চালক নিহত

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত দুজন নিহত হয়েছেন। তবে এখনো মামলা হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা