ছবি-সংগৃহীত
সারাদেশ

সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকালে আটক ১

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে আরও একজনকে আটক করেছে র‍্যাব।

আরও পড়ুন : গাড়িচাপায় রিকশা চালক নিহত

শনিবার (৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১নং রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা।

অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি কোয়ার্টার গান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ট্রাকচাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

তিনি আরও বলেন, আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে তিনজনকে আটক করেছিল র‍্যাব-১৫।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা